বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কিশোরগঞ্জে  ইউএনওকে বিদায় সংবর্ধনা 

কিশোরগঞ্জ প্রতিনিধি :    |    ০৩:২১ পিএম, ২০২১-০৮-০১

কিশোরগঞ্জে  ইউএনওকে বিদায় সংবর্ধনা 

কিশোরগঞ্জ সদরের ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদ ও প্রশাসন এবং অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়ার পদোন্নতিজনিত কারণে বিদায়ী শুভেচ্ছা বিণিময়কালে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মামুন আল মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল কাদির মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলার শহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক, সদরের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জামাল উদ্দিন, কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এবি সিদ্দিক খোকা, সাধারণ সম্পাদক  মহিনন্দ ইউপি চেয়ারম্যান মোঃ মনসুর আলী প্রমুখ।
গোটা বিদায়ী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার জেডএ শাহাদাৎ হোসেন। এছাড়াও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুস সালামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী অতিথি ইউএনও মোঃ আব্দুল কাদির মিয়াক ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত ২০১৯ সালের ১৬ জুন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. আব্দুল কাদির মিয়া যোগদান করেন। তিনি কিশোরগঞ্জ সদরের ইউএনও হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনেক সুনাম অর্জন করেন। স¤প্রতি তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে মুন্সীগঞ্জ বদলি হয়েছেন।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর